রাঙ্গমাটির কাউখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাঙ্গমাটির কাউখালীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: নীবর হোসেন (৫০), মো: হানিফ (৫০) ও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতরা হলেন, সৈকত চাকমা (২২), অটোরিকশা চালক মো: নূরুল আজীম (৩৫) ও অপরজন অজ্ঞাত। আহতদের মধ্যে অটেক চালক মো: নূরুল আজীমের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে রাঙ্গামাটি শহর থেকে ১টি যাত্রীবাহী অটোরিকশা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা খাদে পড়ে গেলে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। ও চালকসহ তিন জন আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রাঙ্গমাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনার বিষয়ে, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: মারুফ জানান, কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৩জন যাত্রী নিহত ও ৩জন আহত হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

