রাজবাড়ীর পাংশায় কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামের এক কৃষক।
শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরআফড়া এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক মধু বিশ্বাস উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত মো: আক্কেল বিশ্বাসের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক মধু বিশ্বাস জানান, গতকাল সকালে পদ্মা নদীর চর থেকে বাদাম তোলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাপটিকে মেরে ফেলে। পরে মৃত সাপসহ তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন হাসপাতালের চিকিৎসক।
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, বিষধর রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষক হাসপাতালে এসেছে। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, রাসেলস ভাইপার নামের সাপের কামড়ে এক কৃষক অসুস্থ আছেন। আমরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছি। তিনি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

