দিনাজপুরের হাকিমপুরে

রাস্তার পাশে ট্রাক উল্টে বসতঘর বিধ্বস্ত, আহত ৩

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাস্তার পাশে একটি বসতবাড়িতে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে একই পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) রাত ১২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, হাকিমপুর উপজেলায় সিপি রোডের বাসিন্দা মো: ছোটন মুন্সি। বুধবার রাতে প্রতিদিনের মতো তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। অপর কক্ষে তার স্ত্রী মোছা: মিনারা আক্তার, ৫ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার এবং শাশুড়ি ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখেন ১টি ট্রাক তার ঘরে উপর উল্টে গিয়েছে।

ঘরের চালার নিচে চাপা পড়ে আছেন তার স্ত্রী, মেয়ে এবং শাশুড়ি। এমন অবস্থা দেখে চিৎকার করেন ছোটন মুন্সি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় একে একে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জয়পুরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মুরগির খাদ্য বোঝাই ১টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছোটন মুন্সির ঘরের উপরে উল্টে যায়। এতে ঘরের টিনের চালা এবং দেয়াল ধসে পড়ে তার পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হন।

রাস্তার পাশে ট্রাক উল্টে যাওয়ার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুলাল হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সির বসতবাড়ির ওপর উল্টে যায় এবং চালক ও তার সহযোগী সেখান থেকে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। সেই সাথে ট্রাক চালক ও তার সহযোগীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...