রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাকশিল্প অঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায়, যেখানে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী টানা সংঘর্ষ চলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে গেছে, আসন্ন ঈদুল ফিতরের আগমুহূর্তে রবিনটেক্স গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটির ৫০ জন শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সোমবার (৭ এপ্রিল) থেকে কারখানার ভেতরে অবস্থান ধর্মঘট শুরু করেন

বুধবার (০৯ এপ্রিল) সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধের পরিকল্পনা করলে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে ফেরার আহ্বান জানান। কিন্তু বিষয়টি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পানির বোতল ও ইটপাটকেল ছোড়ে।

প্রতিক্রিয়ায় যৌথবাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ ঘটনার পর দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে এসে মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, “শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করলে আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু শ্রমিকরা উগ্র হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।”

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী মাঠে নামে এবং এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।”

প্রতিবেদন লেখ পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং কারখানার আশেপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় সহিংসতা ছড়িয়ে না পড়ে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে...