লক্ষ্মীপুর সদরে ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল বোন, প্রাণ গেল দুজনেরই

লক্ষ্মীপুর সদরে পুকুরের পানিতে ডুবে মো: ওমর (৫) ও নাফিজা মোবারক মাদিহা (৮) নামে স্কুল পড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এক সঙ্গে ২ সন্তানকে হারিয়ে মা-বাবাসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত শিশুদের মা।
নিহত শিশু নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্রী এবং ওমর প্লে শাখার ছাত্র। তারা লক্ষ্মীপুর সদরে কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুর ঘাটে গেলে পা পিছলে শিশু ওমর পানিতে পড়ে যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে ঝাঁপ দেয়। এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো: খুরশিদ আলম জানান, ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে ২টি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহত শিশুদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

