লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপের সংঘর্ষে একজন নিহত, আহত ২

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো: আব্দুর রহিম (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক মো: রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হন। আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের (মজুচৌধুরীরহাট সড়ক) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর এলাকার মো: আব্দুল হকের ছেলে। আহত মো: রুবেল হোসেন একই ইউনিয়নের রতনপুর এলাকার মো: নুরুল আমিনের ছেলে ও পেশায় ড্রামট্রাক চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, রবিবার লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে একটিচ ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। পথে মধ্যে ঘটনাস্থল পৌঁছলে অপর দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক মো: আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো: আব্দুস সালাম জানান, একজনকে মৃত অবস্থায় এখানে আনা হয়। অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

