লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই

লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আরও কয়েকটি দোকানের কিছু আংশ পুড়ে যায়। বুধবার (২৪ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার ভোর রাতে বড়খাতা বাজারে ১টি প্লাস্টিকের দোকানে থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯ টি দোকান, নগদ টাকা এবং মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

লালমনিরহাটের হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৯টি দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

