মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শনিবার থেকে খুলছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

বিশেষ সংবাদ

শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে আগামী শনিবার (০৪ মে) থেকে খুলবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার (০২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের কারণে অঞ্চলভেদে বিভিন্ন জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। এরপর বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

শুক্রবার (০৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় সেদিন স্বাভাবিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। আর শনিবার থেকে সপ্তাহে ৬দিন (শুধু শুক্রবার ছুটি) মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা) শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

স্বাভাবিক শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। তবে এখন কতদিনের জন্য শনিবারেও শ্রেণিকার্যক্রম চলবে এ ব্যাপারে এমএ খায়ের জানায়, এটি সাময়িক সময়ের জন্য। শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠা খোলার সিদ্ধান্ত বদলানো হবে। রোজার ঈদের দীর্ঘ ছুটি শেষে গত রবিবার (২১ এপ্রিল) সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে তা সম্ভব হয়নি।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আগামী রবিবার (০৫ মে) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে। তবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া অব্দি বন্ধই থাকবে। এছাড়া তীব্র তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...