ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়: বিএনপি নেতা মিন্টু

ষড়যন্ত্রকারীরা জাতীয় (সংসদ) নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, যারা এই ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে কোনও ধরনের টালবাহানা মেনে নেবে না বিএনপি। তাই যত দ্রুত সম্ভব, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে হবে।

আব্দুল আউয়াল মিন্টুবলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা প্রায় ১ লাখ ৬০ হাজার মামলার আসামি হয়েছেন। অনেকে গুম-খুন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের মানুষে ভালো এবং উন্নয়নের জন্য অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।
তিনি আরও বলেন, কেউ যাতে দেশের ভবিষ্যৎ আর রাজনীতি নিয়ে কোনও ষড়যন্ত্র করতে না পারে। সে জন্য অবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনও ষড়যন্ত্র করা হলে কেউ পালানোর পথ পাবেন না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

