সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে মনু মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলাটি করেন। ঘটনার দিন আটক ৬ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটককৃরা হলেন, রাহিম হোসেন, মেহেদী হাসান, মো: মনির হোসেন, ফয়সাল ইসলাম, রাজু হোসেন ও মো: শাওন ইসলাম।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেন জানান, সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ২৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের কারা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসমিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস প্রতীকের সমর্থকেরা কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধের চেষ্টা করেন।
এ সময় আনারস প্রতীকের সমর্থকেরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং তাদের হামলায় ৫ জন গুরতর আহত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

