হাসপাতালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (২১ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে তার অবদান ছিল সাহসিকতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি।”
তিনি আরও বলেন, “আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম সংগঠক এবং নীতিনিষ্ঠ রাজনীতিক হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

