নতুন সরকারের যাত্রা: বাজারের অবস্থা কেমন?

বিশেষ সংবাদ

নতুন সরকারের প্রথম দিন আজ শুক্রবার (০৯ আগস্ট)। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বৃহস্পতিবার (০৮ আগস্ট) শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নতুন সরকারের প্রথম দিনে আজ শুক্রবারে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের তুলনায় বাজারে পণ্যের সরবরাহ বাড়লেও দামে খুব বেশি হেরফের দেখা যায়নি। তবে কয়েকটি সবজি ও মাছের দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে সব দোকান-পাট খোলা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কমায় ক্রেতা সমাগমও বেড়েছে।

কোটা সংস্কার আন্দোলন এবং কারফিউর প্রভাবে বেশ কিছুদিন সারা দেশে পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। এতে লাগামহীন হতে শুরু করে বাজারে পণ্যের দাম। তবে গত সপ্তাহে সরবরাহ ব্যবস্থা অনেকটা স্বাভাবিক হওয়ায় পণ্যের দাম কমে যায়।

ব্যবসায়ীরা জানিয়েছিলেন, সামনের দিনগুলোর বাজার আরো স্বাভাবিক হবে। কিন্তু এর মাঝেই দেশের সরকার পতন ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে যাওয়ার পণ্যের দামে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। তবে সপ্তাহ ব্যবধানে বাজারে বেশিরভাগ পণ্যই পূর্বের দামে স্থিতিশীল রয়েছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের দামেই প্রতি কেজি পটল ৬০, শশা ১০০, পেঁপে ৫০, ঢ্যাঁড়শ ৫০, বরবটি ১০০, টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে করলা ও বেগুন প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দ্বিগুণ দাম বেড়ে ১৫০ টাকার ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

চাল, আদা, পেঁয়াজ এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ৬০ টাকা, পেঁয়াজ ১২০ থেকে ১৩০ ও আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায়। ফার্মের মুরগির ডিমের প্রতি ডজন ১৫০ টাকা।

সরবরাহ বাড়লেও মাছের দামে কোনো হেরফের নেই। বেশিরভাগ মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি ইলিশের দাম। খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০-১৮০০ টাকায়। ছোট ইলিশ (৫০০-৬০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১২০০-১৪০০ টাকায়।

প্রতি কেজিতে পাঙাশ মাছ ১৮০-২০০ টাকায়, শিং ৫০০-৬০০ টাকায়, রুই (দেড়-দুই কেজি) ৩৫০-৩৬০ টাকায়, তেলাপিয়া ২৪০-২৬০ টাকায়, আর পাবদা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে তৈরি হওয়া অস্থিরতাও কাটেনি এখনো। চালের বস্তাপ্রতি (৫০ কেজির বস্তা) ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

মোটা চাল (স্বর্ণা) কেজিতে দুই টাকা বেড়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বস্তাপ্রতি ১০০ টাকা দাম বেড়েছে। এছাড়া মাঝারি মানের চাল (বিআর-২৮) প্রতি কেজি ৫৬ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে এর দাম ছিলো ৫৫ টাকা। প্রতি কেজিতে তিন টাকা বেড়ে বিআর-২৯ বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...