পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে আট হাজার টাকায়!

বিশেষ সংবাদ

দাম শুনে চোখ কপালে ওঠার জোগাড়! পদ্মার প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৪২৮ টাকায়। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে।

শুক্রবার (৯ মে) সকালে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি সেটি এক মালয়েশিয়া প্রবাসীর কাছে বিক্রি করেন আরও বেশি দামে।

জানা যায়, স্থানীয় জেলে ইসমাইল হালদার ফরিদপুরের কবিরপুর চরের পদ্মা নদীর মোহনায় ভোরে মাছটি ধরেন। এরপর মাছটি বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়ার হালিম সরদারের আড়তে। ওজন করলে দেখা যায়, ইলিশটির ওজন এক কেজি ৯৬০ গ্রাম।

নিলামে শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে কিনেন, মোট দাম পড়ে ৮ হাজার ২০০ টাকা। পরে তিনি মাছটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেখান থেকেই মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি মাছটি প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে কিনে নেন, মোট ৮ হাজার ৪২৮ টাকায়।

বিক্রেতা শাহজাহান শেখ বলেন, “পদ্মায় মাঝেমধ্যে রুই, কাতলা, পাঙ্গাশ দেখা যায়, কিন্তু ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। এবছর এত বড় ইলিশ এই প্রথম পেলাম। তাই দামও উঠেছে বেশ ভালো।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান...