মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ :

নওগাঁয় সরকারি জায়গা বেদখল

বিশেষ সংবাদ

সরকারি জায়গা বেদখলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে ব্যবসায়ীরা দোকান ঘর নির্মাণ করে জায়গা দখলে রেখেছে।

নওগাঁয় সরকারি জায়গা বেদখলে রাখার কারণে কৃষি বিভাগের জায়গা সঙ্কীর্ণ হতে চলেছে। জেলার রাণীনগর উপজেলার পারইল বাজারে কৃষি কোয়ার্টারের জায়গায় গড়ে উঠেছে অবৈধ দোকান ঘর।

সরকারি জায়গা সঙ্কীর্ণ হওয়ার জন্য কৃষি কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন সচেতন মহল। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় কোয়ার্টারের জায়গায় ব্যবসায়ীরা দোকান ঘর করে জায়গা দখলে রেখেছেন।

জানা গেছে, প্রায় ৪ দশক আগে উপজেলার পারইল ইউনিয়নের কৃষকদের উদ্দেশ্যে বাজারে কৃষি কোয়ার্টার নির্মাণ করা হয়। সেখান থেকে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওই ইউনিয়নের কৃষকদের মাঝে কাজ করে আসছেন।

ভবন নির্মাণের ২ দশকের মাথায় কৃষি কোয়ার্টার ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরে কোয়ার্টারটি অনুপযোগী হয়ে পড়ে। তখন ওই কোয়ার্টারে কৃষকদের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষি কোয়ার্টারের ১ তলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই কোয়ার্টারের সামনে থেকে পেছনে রয়েছে কৃষি বিভাগের বেশ কয়েক শতক জায়গা।

কোয়ার্টারের সামনে কৃষি বিভাগের জায়গা দখল করে অস্থায়ী দোকান ঘর নির্মাণ করা হয়েছে। দোকান গুলো দখলে রেখেছেন, স্থানীয় খগেন চন্দ্র, আনিছুর, হাসিম আলী ও রকিব নামের চার জন ব্যবসায়ী।

তারা টিনদ্বারা ঘর নির্মাণ করে বেশ কয়েক বছর ধরে দখলে নিয়ে আছেন। এছাড়াও স্থানীয় সুদেব নামে আরেক ব্যক্তি দোকান ঘরের ঢোক দিয়ে সরকারি জায়গা দখলে নিয়ে আছেন।

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বাজারে কৃষি অফিসের কোয়ার্টারের জায়গায় গড়ে উঠেছে অবৈধ দোকান ঘর | ছবি : অন্বেষণ।
স্থানীয়দের অভিমত,

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ওই ব্যবসায়ীরা কোয়ার্টারের জায়গা দখল করে আছে। এতে বিভিন্ন মহলকে ম্যনেজ করে তারা ঘরগুলো নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

অন্য কোন ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে কথা বললে ওইসব প্রভাবশালীরা তাদের নানাভাবে হয়রানি করেন। তাই কেউ মুখ খুলতে চান না। তারা বলছেন, এসব জায়গা দখলমুক্ত করে আবারও কৃষি কোয়ার্টার করা হলে কৃষকেরা উপকৃত হবেন।

এ বিষয়ে দখলদারদের মধ্যে আনিছুর ও হাসিম বলেন, আমরা গরীব মানুষ। সরকারি জায়গা পড়ে আছে তাই দোকান করে খাচ্ছি। কৃষি বিভাগ ছেড়ে দিতে বলতে জায়গা ছেড়ে দিব।

নওগাঁয় সরকারি জায়গা দখলের বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক বলেন, কৃষি কোয়ার্টারের জমিতে ব্যবসায়ীদের দোকান করার বিষয়ে শুনেছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...