রবিবার, ১ মার্চ, ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত চক্রের ৪ সদস্য আটক

বিশেষ সংবাদ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতে চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার একাধিকস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২টি টিপ ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের মো: সুমন (৩৮), একই মাইজচরা গ্রামের সৈয়দ আলম (২৯), লক্ষীপুরের চর পোড়াগাছা ইউনিয়নের মো: বেলাল হোসেন (৪০) এবং চট্রগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা গ্রামের মো: সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১৬ মে) রাতে উপজেলার লাকুড়িয়াকান্দি গ্রামের মো: রুহুল আমিন মিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জন ডাকাত ঘরের লোকজনদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে, তাদের হাত-পা বেঁধে ঘরে থাকা ১৮ লাখ ৭৬ হাজার ২০০ টাকার মালামাল লুণ্ঠণ করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে নামে।

মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের দক্ষিণ পাশে সরুগো পুল নামক স্থানে পুলিশ একটি চেকপোস্ট বসায়। এ সময় চৌমুহনীর দিক থেকে ২টি সিএনজি দ্রুত গতিতে আসতে দেখলে পুলিশ সিএনজি দুটিকে থামার জন্য সংকেত দেয়। পরে থামানোর সংকেত দেয়ার পরেও সিএনজটি আবারও ঘুড়ে ঘটনাস্থল থেকে চৌমুহনীর দিকে চলে যায়।

এরপর পিছনের একটি সিএনজি ও সংকেত না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সিএনজির পিছনে ধাওয়া করে। এ সময় সিএনজিতে থাকা ৪ জন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তবে সিএনজিতে ড্রাইভার হিসেবে থাকা সুমনকে সিএনজিসহ আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাববাদে সুমনের দেয়া তথ্যমতে চৌমুহনী রেল স্টেশন ও চৌমুহনী ফলপট্টি এলাকা থেকে অপর আসামিদের আটক করা হয়।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে আটকের বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...