বগুড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খুন হলো ৫ বছরের শিশু, আটক ১

বিশেষ সংবাদ

বগুড়ায় নানার বাড়িতে (মায়ের মামা) বেড়াতে গিয়ে বন্ধন (৫) নামের এক শিশু খুনের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে বগুড়া সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় শিশু বন্ধনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সুকুমার দাসকে (২৫) আটক করেছে পুলিশ। আটক সুকুমারের বাড়ি শশীবদনী হিন্দুপাড়া এলাকায়। তিনি এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী।

সরোজমিনে ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদরের পীরগাছা বথুয়াবাড়ী এলাকার রবি দাস ও কাকলী রানীর পুত্র বন্ধন সরকার। সে স্থানীয় একটি কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্র ছিলো। তাদের আরো একটি কন্যাও সন্তান রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় হরিবাসর শুরু হয়।

এ উপলক্ষে বন্ধন তার মায়ের সাথে নানার বাড়ি (মায়ের মামার বাড়ি) বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে ছেলেকে খাবার খাইয়ে ঘরের বাইরে কাজ করছিলো মা কাকলী। পরে বন্ধনকে খুঁজতে গিয়ে ঘরের মধ্যে ছেলেকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন মা।

নিহত বন্ধনের বন্ধুর মা জানান, এক সঙ্গেই হরিবাসরে এসেছিলাম। আজ (বৃহস্পতিবার) হরিবাসর শেষ। এজন্য বাড়িতে যেতে চাচ্ছিলাম। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে তার মায়ের মামা সুকুমা দাস গলাকেটে হত্যা করেছে।

প্রতিবেশীরা জানান, স্থানীয় অনেকেই অভিযুক্ত সুকুমারকে মানসিক ভারসাম্যহীন বানাতে চেষ্টা করছেন। কিন্তু সুকুমার কালকেও হরিবাসরে প্রসাদ বিতরণ করছিলো। আবার সে এলএলবি পড়াশোনাও করছেন। তাহলে কীভাবে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়। শিশু বন্ধনকে হত্যার ঘটনায় সুকুমারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনসহ প্রতিবেশীরা। এমন খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান।

নিহত বন্ধনের মা কাকলী রানী জানান, ঘাতক সুকুমার দাস আমার মামা হয়। সে কীভাবে আমার ফুলের মতো শিশুটাকে গলা কেটে হত্যা করলো। ও মামা নামের কলঙ্ক। আমি তার বিচার চাই।

বগুড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে ৫ বছরের শিশুর খুনের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুকুমার দাসকে আটক করা হয়েছে। তবে কি কারণে সে শিশুটিকে হত্যা করলো তা উদঘাটনে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...