বগুড়ার শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুন
বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে মো: ফারাজ আলী (২৫) খুন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত মো: ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাজের সঙ্গে তার মা রোজিনা বেগম ও বাবা সোহরাব হোসেনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বুধবার (২৪ জানুয়ারি) ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার আপন ছোট ভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। এসময় ফারাজ তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এটা দেখে ক্ষিপ্ত হয়ে ফারাজের বাবা সোহরাব আলী
তার ছেলের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তবরত চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়ার শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, নিহত ফারাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহর বাবা সোহরাব আলী পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন