বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় প্রতিষ্ঠান দুটি হলো শেরপুর শহরের স্বরপাতা দই ঘর ও রিংকী সুইটস।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম এই অভিযানে নেতৃত্ব দেন।
তথ্যসূত্রে জানা যায়, বগুড়ার শেরপুরে কারখানা দুটি পরিদর্শনকালে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দই ও মিষ্টি তৈরি করতে দেখা যায়। এসময় আনুমানিক ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়।

এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী রিংকী সুইটস ও স্বরপাতা দই ঘরে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় “স্বরপাতা দই ঘর” শেরপুর, বগুড়া এবং “রিংকী সুইটস” শেরপুর, বগুড়া কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সম্বলিত পোস্টার প্রদান করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন