অন্বেষণ ডেস্ক :

রংপুরে র‌্যাবের হাতে ২ ভূয়া র‌্যাব সদস্য আটক

বিশেষ সংবাদ

রংপুরে র‌্যাবের হাতে ২ ভূয়া র‌্যাব সদস্য আটক হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী দেশে নাশকতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা রকম কাজ করছে।

বৃধবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে কাউনিয়া থানাধীন বালাপারা ৫নং ইউনিয়নের চেয়ারম্যান র‌্যাব-১৩ কে জানান, নিজেদের র‌্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ২ জন লোক কয়েকদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে।

এমন অভিযোগ পেয়ে র‌্যাব-১৩ বুধবার রাতেই রংপুরের কাউনিয়া থানাধীন বালাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত প্রতারকরা হলো, রংপুর জেলার কালিগঞ্জ থানার মো: আবু সাঈদ (৩৫) এবং অপরজন রংপুরের মো: সাজেদুল ইসলাম সৌরভ (৩২) নামের ২ ব্যক্তিকে র‌্যাব জ্যাকেট, ভূয়া র‌্যাব পরিচয়পত্র এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানা রকম জিনিসসহ আটক করা হয়।

আবু সাঈদ ও তার সহযোগী সাজেদুল সর্বশেষ বুধবার (০৩ জানুয়ারি) রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনছার আলী (৫৪), মো: আমিরুল ইসলাম (৩৯) এবং মো: আমিরুল ইসলামের (৪৯) কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানা যায়।

রংপুরে র‌্যাবের হাতে ২ ভূয়া র‌্যাব সদস্য আটকের বিষয়ে র‌্যাব-১৩ এর উপ পরিচালক মেজর (এইচ এম) মো: ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু সাঈদ চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভূয়া আইন-শৃঙ্খলা বাহিনীর ভূয়া র‌্যাব সদস্য ও গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলো। তাদের ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীদের রংপুরের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...