অন্বেষণ ডেস্ক :

রামেক হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

বিশেষ সংবাদ

রামেক হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক গ্রেফতার হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার থেকে মো: সামিউর রহমান (২৫) নামের ১ ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে রামেক হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা তাকে গ্রেফতার করেছেন। পরবর্তীতে সামিউরকে পুলিশের কাছে হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রেফতার সামিউর রাজশাহীর বোয়ালিয়া থানার উপভদ্রা গ্রামের মো: রাশেদুর রহমানের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে সামিউর চিকিৎসক সেজে রামে’ক হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করে। তারপর জরুরি বিভাগে দায়িত্বরত হাসপাতাল কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। এতে হাসপাতালে কর্তব্যরত কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে হাসপাতালের আনসার বাহিনীর ইনচার্জ মো: শহিদুল ইসলাম সেখানে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার আসল পরিচয় দেন। পরবর্তীতে পরিচালকের নির্দেশে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামে’ক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শামীম বলেন, একসময় সামিউর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) একজন ছাত্র ছিলেন। সে রামেক হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন। হাসপাতালের কোথায় কি আছে তিনি এ বিষয়ে সব জানেন। সামিউর চিকিৎসকের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে প্রবেশ করেছিলেন। তার কাছ থেকে ২টি ভুয়া আইডি কার্ড ও ১টি জ্বর পরীক্ষার যন্ত্র পাওয়া যায়।

রামে’ক হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসককে গ্রেফতারের বিষয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: বদিউজ্জামান জানান, ভুয়া চিকিৎসক সামিউরকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.মুজিবুর রহমান। তিনি জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি বিওপির সীমান্ত...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.মুজিবুর রহমান। তিনি জানতে...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮...

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের...