লালমনিরহাটে এক মাদক ব্যবসায়ী জেল থেকে বেরিয়েই চিকিৎসক
লালমনিরহাটে এক মাদক ব্যবসায়ী জেল থেকে বেরিয়েই চিকিৎসক। ২০১৪ সালে মাদকসহ আটক হয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়লই গ্রামের মো: মমিনুল ইসলাম। দীর্ঘদিন জেল খেটে ছাড়া পাওয়ার পরে মমিনুল পাশের জেলা লালমনিরহাটের পাটগ্রামে নতুন প্রতারণা শুরু করেন। সেখানে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে কিছুদন ধরে এই প্রতারণা করে আসছিলো মমিনুল।
আরেকদিকে মাদক মামলায় ২০২২ সালে আদালত তাকে ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়।
লালমনিরহাটে এক মাদক ব্যবসায়ীর প্রতাণার বিষয়ে জানা গেছে, সাজাপ্রাপ্ত মমিনুলের অবস্থান শনাক্ত করতে পুলিশ মাঠে নামে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে লালমনিরহাটের পাটগ্রামে মমিনুল নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে প্রতারণা আসছে।
অবশেষে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে আটক করতে সক্ষম হয় ফুলবাড়ী পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, রবিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ করে কেউ পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন