চট্টগ্রাম নগরীতে

শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

বিশেষ সংবাদ

চট্টগ্রাম নগরীতে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলা প্রবেশের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো: আলতাফ হোসেন (২৪), মো: মিসবাহ (২০) ও মো:কামাল হোসেন চৌকিদার।

জানা গেছে, মামলার বাদী মো: রায়হান উদ্দিন (২২) একজন শিক্ষার্থী। রায়হান তার দাখিল এবং আলিম সার্টিফিকেট সংশোধনের কপি রাজধানী থেকে সংগ্রহ করে রবিবার (১০ মার্চ) ভোর ৪টার দি‌কে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কিছুক্ষণ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করেন।

পরবর্তীতে তিনি ওই রেলওয়ে স্টেশন থেকে হেঁটে ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন।পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৩৫০ টাকা ছিনিয়ে পালিয়ে যায়

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আসামিদের নাম-ঠিকানা যাচাইসহ এই মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...