রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার

রাজধানীতে দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। তারা মূলত ভিড়ের মধ্যে ধাক্কা মেরে ভুক্তভোগীদের নগদ টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নিতেন।
জানা গেছে, গতকাল বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলার লিফটের সামনে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ হাজার টাকা চুরি করে যুথি ও শাহনাজ। সন্দেহ হলে ওই নারী ব্যাগ পরীক্ষা করে দেখতে পান টাকা নেই। পরে স্বামীকে নিয়ে ডাক-চিৎকার করেন। এসময় নিরাপত্তা কর্মীরা দ্রুত এসে ওই দুই নারীকে আটক করে। তাদের সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুইজন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আরও দুই নারী অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকেও যথাক্রমে ১ লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের স্বর্ণের টিকলি (আনুমানিক বাজার মূল্য, প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুথি ও শাহনাজ এসব চুরির কথা স্বীকার করেন। পরে তেজগাঁও থানা পুলিশের সহায়তায় যুথি আক্তারের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা পুলিশ গণমাধ্যমে জানায়, যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ দেশের বিভিন্ন শপিং মল, সড়ক ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

