চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবা আলতাপ হোসেনক’কে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলতাপ হোসেন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। রায়ের পর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি এম এম শাহজাহান গণমাধ্যমে বলেন, কিশোরী ধর্ষণ মামলায় তার বাবা আলাতাপ হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সমাজে এই ধরণের ঘৃণিত অপরাধ আর যেন না হয়, এটাই ভুক্তভোগী কিশোরীর আশা।

২০২৪ সালের ৭ মার্চ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী কিশোরীকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর ২০২৪ সালের ১৬ই ফেব্রুয়ারি জেলার আলমডাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী এলাকায় তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পর স্বামীর বাড়িতে ওই কিশোরী তার পেটে ব্যথা ও বমি অনুভব হয়। এরপর তার স্বামী ওষুধ এনে খাওয়ালেও তা উপকারে আসেনি। পরে ডাক্তারী পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগী জানতে পারে যে তিনি ২-৩ মাসের অন্তঃসত্ত্বা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কিশোরী তার মাকে জানায় যে ২০২৩ সালের ৫ ডিসেম্বর বাড়িতে গেলে তার নিজ বাবা তাকে ধর্ষণ করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...