নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ ও ‘ডেভিল এক্সো গ্রুপ’ নামে ২টি কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৫ মার্চ) দুপুরে র‍্যাব-১১’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মো: সানরিয়া চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

রবিবার (২৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, টেনশন গ্রুপের লিডার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম সীমান্ত (২২), সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মো: তাজুল ইসলামের ছেলে মো: আরিফুল ইসলাম (২৬), মিজমিজি নাদা পাড়া এলাকার মো: আমিন উদ্দিনের ছেলে মো: সাজ্জাদ হোসেন (২৬), সানারপাড় এলাকার আব্দুর রহমানের ছেলে মো: হুমায়ুন হোসেন (২৪), সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মো: মনিরুল ইসলামের ছেলে প্রিতম রোবায়েতি ইসফাক (২৯), নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকার মো: খোকন শেখের ছেলে মো: রাব্বি (২৫), ডেভিল এক্সো গ্রুপের লিডার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো: শফিকুল ইসলামের অপর ছেলে মো: সারিব (১৯), একই এলাকার মো: হারুনের ছেলে আশিক (১৯), খন্দকার মোহাম্মদ নুরুল্লাহর ছেলে মো: রোসমান (১৯), মো: দেলোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯), মো: আজাদ শিকদারের ছেলে তুহিন হোসেন (১৮), মো: বাক্কির ছেলে মো: শাহাদৎ (১৯), মো: ইমান আলীর ছেলে তুষার (২০), মো: তাজুল ইসলামের ছেলে সৌরভ (২০), নুর নবীর ছেলে মো: মাহিন (২০), মো: নবীর হোসেনের ছেলে সৌরভ (১৯) ও মো: আনোয়ার হোসেনের ছেলে আরিফ (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২০২৩ সালের ৩১ আগস্ট, ৫ ও ৬ সেপ্টেম্বর নাসিক এলাকায় মধ্যরাতে পরিচিত কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’ এর নেতা রাইসুল ইসলাম সীমান্ত ও তার গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়াও তাদের সক্রিয় এলাকায় উঠতি বয়সি যুবকদের টার্গেট করে মাদকদ্রব্য সেবনে প্ররোচিত করে এবং তাদের গ্রুপে যোগদান করিয়ে এলাকায় বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃত ‘টেনশন গ্রুপ’ ও ‘ডেভিল এক্সো’ গ্রুপের আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাইসুল ইসলাম সীমান্ত ‘টেনশন গ্রুপ’ এর দলনেতা ও মো: সারিব ‘ডেভিল এক্সো গ্রুপ’ এর দলনেতা।

গ্রেফতারকৃত আসামিরা রাস্তায় চলাচল করা জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহনে নিয়মিতভাবে ছিনতাই এবং চাঁদাবাজি করে থাকে। আসামিরা বিদেশী অস্ত্র-শস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে মানুষের মনে ভয়-ভীতি সৃষ্টি করে। এলাকার লোকজন তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্যকে আটকের বিষয়ে র‍্যাব আরও জানায়, ‘টেনশন গ্রুপ’ এর দলনেতা রাইসুল ইসলাম সীমান্ত ও সদস্য প্রিতম রোবায়েতি ইসফাক এবং ‘ডেভিল এক্সো গ্রুপ’ এর সদস্য আশিক ও নাঈমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান অভিযোগ করেছেন যে, তার আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র,...