শ্বশুরবাড়িতে হিরো আলম, মিটমাট হলো রিয়া মনি

সাম্প্রতিক একাধিক ফেসবুক পোস্টে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। এর পরপরই রিয়া মনি ডিভোর্সের ইঙ্গিত দেন।
এ পরিস্থিতির মধ্যে হিরো আলম শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে পৌঁছে যান। তিনি গণমাধ্যমে জানান, রিয়া মনির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং পারিবারিক বিষয় নিয়ে তাদের মিটমাটও হয়েছে। দুজনই এখন শ্বশুরবাড়িতে সময় কাটাচ্ছেন, ছবি পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন।
হিরো আলম ও রিয়া মনির সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। আলমের বাবার মৃত্যুর পর থেকেই সেই বিরোধ আরও প্রকাশ্য হয়।

একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম, এমনকি থানায় মামলা করেন, যার পরিপ্রেক্ষিতে রিয়া মনি গ্রেপ্তার হলেও পরদিনই জামিন পান। মাঝেমধ্যে বিবাদ থেমে তাঁদের কাছে আসার ঘটনাও দেখা গেছে।
সাম্প্রতিক অভিযোগ, প্রতিবাদের পর আবারও আলোচনায় এ দম্পতি, তবে সর্বশেষ খবরে দুজনের ‘মিটমাট’-ই সামনে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

