রাজের সঙ্গে পুরনো ভিডিও দেখে পরীমণির চোখে জল

রাজের সঙ্গে পুরনো ভিডিও দেখে পরীমণির চোখে জল। ডিভোর্সের পর অভিনেতা শরিফুল রাজের নাম শুনলেও বিরক্ত হতেন অভিনেত্রী পরীমণি। তবে এবারের ঘটনাটি ভিন্ন, রাজের সঙ্গে ধারণ করা পুরোনো একটি ভিডিও দেখে কেঁদে ফেললেন এই নায়িকা।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে দেশীয় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরীমণি। এরআগে, একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় শরিফুল রাজকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। আর সেই ভিডিওটির অংশ বিশেষ দেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলতে দেখা যায় এই অভিনেত্রীকে।
এরপর নিজেকে সামলে পরীমণি জানান, এটা আমার জীবনের সুইট পার্টের মধ্যে একটি। হাতেগোনা জীবনের ৩টি পার্টের কথা যদি বলা হয়, তারমধ্যে এই জার্নি একটা। সত্যি বলতে, ওই সময়গুলো আমার রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতার সমান। এখনকার মানুষটির (রাজ) সাথে মেলালে হবে না। এর কারণ ওই মানুষটা (রাজ) বর্তমানে একদমই আলাদা।

এমনটা কেন হলো? তৃতীয় কোনো ব্যক্তির কারণে কী এমনটা হয়েছে? এমন প্রশ্নের জবাবে পরীমণি জানান, ‘সেটা আমি জানি না। তবে বিষয় নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না।
আমাকে যদি বলা হয় আপনি জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলবো, আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সাথে কাটানো সময়টাও। জানান পরীমণি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

