স্টেজ শোতে পাঁচ নায়িকার সঙ্গে কোমর দুলিয়েছেন শাকিব

স্টেজ শোতে ৫ নায়িকার সঙ্গে নাচলেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান। ৫ নায়িকারা হলেন পূজা চেরি, পরীমণি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর ও তানজিন তিশা। তাদের সঙ্গে ‘তুফান’ সিনেমার গানে কোমর দুলিয়েছেন এই সুপার স্টার।
শুক্রবার (০৭ জুন) রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাকিব খান। তার সাথে র্যাম্পে হাঁটেন ঢালিউডের এই পঞ্চকন্যা। এ ছাড়াও তাদের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন।
আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার ‘কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’ গানের সাথে র্যাম্প মঞ্চে শাকিব উপস্থিত হওয়া মাত্রই হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

শাকিব খান প্রথমে পূজা চেরি আর পরীমণিকে নিয়ে হাঁটেন র্যাম্পের ছন্দে। স্টেজ শোতে চিত্রনায়ক ইমনের পরে বিদ্যা সিনহা মিম ও সাবিলা নূর অংশ নেন। পরে শাকিব খানের সঙ্গে তানজিন তিশা ও মিম ‘উরাধুরা’ গানে নাচেন।
শাকিব খানকে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হলেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। তিনি জানিয়েছেন, এবার তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো এই ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিলো শাকিবের কোম্পানি ‘হারল্যান নিউইয়র্ক’।
এ ছাড়াও নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় দেশের নামকরা সব মডেল ও শোবিজ তারকারা র্যাম্পে হেঁটেছেন। তাদের মধ্যে ছিলেন সজল, রাহা তানহা খান, গোলাম কিবরিয়া তানভীর, নিরব, সাঞ্জু জন, মন্দিরা চক্রবর্তী, রুকাইয়া জাহান চমক, সামিয়া অথৈসহ আরও অনেকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

