অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

Sponsored Link

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ অনুযায়ী এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sponsored Link

ছুটির আওতায় সংশ্লিষ্ট এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা থাকবেন।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা