গরমে ঘরে বসেই ফিরিয়ে আনুন ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা

বিশেষ সংবাদ

বৈশাখের শেষ দিকে গ্রীষ্মের তেজ যেন আরও চড়া হয়েছে। তীব্র রোদ, ধুলাবালি আর ঘামের কারণে কেবল শরীর নয়, ত্বকও হারায় উজ্জ্বলতা ও সতেজতা। বিশেষ করে তৈলাক্ত কিংবা সংবেদনশীল ত্বকে দেখা দেয় ব্রণ, র‍্যাশ বা ফুসকুড়ির মতো সমস্যা। তবে একটু সচেতনতা আর ঘরোয়া যত্নেই গরমের সময়টায় ত্বককে রাখা সম্ভব তরতাজা।

এই সময়ে আবহাওয়ার তারতম্য এবং অতিরিক্ত ঘাম ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। ফলে দেখা দেয় নানা সমস্যা। গরমে ত্বক রুক্ষ হয়ে যায়, তেলচিটে ভাব বাড়ে, সেইসঙ্গে বাড়ে ব্রণের প্রকোপও। তাই বাইরে যাওয়া হোক বা না হোক, ত্বকের যত্ন নেওয়া জরুরি।

তেমন কিছু নয়, হাতের কাছেই থাকা উপাদান দিয়েই নিয়মিত কিছু অভ্যাস গড়ে তুললে সহজেই ত্বককে রাখা যাবে সুস্থ ও উজ্জ্বল।

জেনে নিন কীভাবে

ব্রণ বা ফুসকুড়ির সমস্যা হলে আমের পাল্পের সঙ্গে সামান্য মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। মুখে লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে করবে মসৃণ ও কোমল।

রাতে ঘুমানোর আগে হালকা ফেস সিরাম ব্যবহার করুন। আপনার ত্বকের ধরন বুঝে বিশেষজ্ঞের পরামর্শে একটি উপযোগী সিরাম বেছে নিন। এর পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করুন, বিশেষ করে বাইরে থেকে এসে মুখ ধোয়ার পর।

রোদে বের হওয়ার আগে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বক সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সুরক্ষিত থাকবে, কমবে ট্যান ও কালো দাগের সম্ভাবনা।

বাইরে থেকে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে গোলাপ জল বা হালকা কোনো টোনার ব্যবহার করুন। এটি ত্বককে ঠাণ্ডা রাখবে ও সতেজতা বাড়াবে।

দিনে পর্যাপ্ত পানি পান করুন। এর সঙ্গে তাজা ফলের রস, ডাবের পানি, আখের রস বা লেবুর শরবত পান করলে শরীর যেমন হাইড্রেটেড থাকবে, তেমনি ত্বকও থাকবে প্রাণবন্ত।

ত্বক ভালো রাখতে ভেতর থেকে সুস্থ থাকাও জরুরি। তাই সবুজ শাক-সবজি খান, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম ত্বকে রক্তপ্রবাহ ঠিক রাখে, ফলে ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি চালুর বিষয়টি...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা...

স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য মোবাইলে ধারণ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫)...