ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১০, আহত ২০০

বিশেষ সংবাদ

শনিবার মধ্যরাত ও রোববার ভোরে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ ও আন্তর্জাতিক গণমাধ্যম।

নিহতদের মধ্যে উত্তর ইসরায়েলের একটি শহরে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, এ শহরটি ফিলিস্তিনি-ইসরায়লি অধ্যুষিত এবং নিহতরা সবাই খাতিব পরিবারের সদস্য। এলাকাটিতে আশ্রয়ের পর্যাপ্ত সুবিধা না থাকায় হতাহতের সংখ্যা তুলনামূলক বেশি।

রোববার (১৫ জুন) ভোরের দিকে মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে ৬০ বছর বয়সি এক নারী নিহত হন। দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানায়, ওই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া হামলার প্রভাবে তেলআবিব ও রামাত গান অঞ্চলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এসব এলাকায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হতাহতের ঘটনাও ঘটেছে, তবে সেসব অঞ্চলের সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী হামলার আগেই দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দিয়েছিল। হামলার পর সেই নির্দেশনা তুলে নেওয়া হয়েছে, তবে অনেক এলাকাতেই এখনো আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, যেসব এলাকায় আরব ইসরায়লিরা বাস করে, সেখানে আশ্রয়ের সুবিধা সীমিত হওয়ায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...