ইসরায়েলি হামলায় বাড়ি ছাড়ছেন লেবাননের হাজার হাজার মানুষ

বিশেষ সংবাদ

ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করেছে লেবাননজুড়ে। শুধু সোমবারের (২৩ সেপ্টেম্বর) ভয়াবহ হামলায় লেবাননে নিহত হয়েছে অন্তত ৪৯২ জন। আহত হয়েছে আরো অনেকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের শহর এবং গ্রামগুলোর হাজার হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাতভর দেশটির রাজধানী বৈরুতে যাওয়ার চেষ্টা করছিলেন।

প্রতিবেদনে আরো জনানো হয়, ঘর-বাড়ি ছাড়া মনুষগুলো তাদের সঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করছিলেন। যাত্রাপথে অনেকে বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা সব অবকাঠামো ধ্বংস করতে তারা ১৩০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

আপরদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় ২০০ রকেট ছুড়েছে বলে জানায় সামরিক বাহিনী। এতে ২ জন গুরুতর আহত হয়েছে। এদিকে উভয়পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫টি শিশু ও ৫৮ জন নারী রয়েছে। আর আহত হয়েছে অন্তত ১৬৪৫ জন। হতাহতের মধ্যে কতজন বেসামরিক নাগরিক বা কতজন যোদ্ধা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...