ঈদের দ্বিতীয় দিনে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৭৫

বিশেষ সংবাদ

ঈদের আনন্দে যখন মুসলিম বিশ্ব মাতোয়ারা, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেমে আসে মৃত্যু আর ধ্বংস। ঈদুল আজহার দ্বিতীয় দিন, শনিবার (৭ জুন) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গাজার সাবরা এলাকায়, যেখানে একটি আবাসিক ভবনে বোমা ফেললে প্রাণ হারান অন্তত ১৬ জন। খবর: আল-জাজিরা

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ আটকে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চাপা পড়ে থাকা মানুষের সংখ্যা ৮৫ জনের মতো।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল গণমাধ্যমে বলেন, “এই হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। এটা ছিল সরাসরি একটি বেসামরিক ভবনে বর্বর আঘাত। এটি নিখাদ হত্যাকাণ্ড।”

হামলার সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি, হামেদ কেহিল বলেন, “ঘুম ভাঙলো বিকট বিস্ফোরণে। চারপাশে ধ্বংসস্তূপ, আর্তনাদ আর ধুলোয় ঢেকে যাওয়া শরীর। ঈদের দিন আমাদের শিশুরা সাজতে পারেনি, বরং মরদেহ টেনে তুলতেই ব্যস্ত থাকতে হলো।”

স্থানীয় বাসিন্দা হাসান আলখোর জানিয়েছেন, ধ্বংস হওয়া বাড়িটি আবু শারিয়া পরিবারের। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আল্লাহ যেন ইসরায়েলি সেনা আর নেতানিয়াহুর বিচার করেন।”

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলায় মুজাহিদিন ব্রিগেডের নেতা আসআদ আবু শারিয়াকে হত্যা করা হয়েছে। তারা বলছে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। হামাসও টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আসআদ এবং তাঁর ভাই আহমেদ আবু শারিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়,

“এই হত্যাকাণ্ড প্রমাণ করে ইসরায়েল নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে।”

গত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতিতে গাজার জনজীবন কার্যত ধ্বংসের মুখে। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবেও তারা স্বজন হারানো, আহতদের চিকিৎসা আর ধ্বংসস্তূপে মরদেহ খোঁজার কাজেই ব্যস্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।রোববার...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০)...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে।...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট...