খামেনির পরিণতিও সাদ্দামের মতো হতে পারে: হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

বিশেষ সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, খামেনির পরিণতিও হতে পারে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো, যিনি মার্কিন আগ্রাসনের পর ক্ষমতা হারিয়ে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমি ইরানের স্বৈরশাসককে সতর্ক করছি। যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, ইসরায়েলবিরোধী মনোভাব পোষণ করে কী পরিণতি হয়েছিল তার এক উদাহরণ সাদ্দাম হোসেন।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “তেহরানবাসীদের প্রতি আমি আবারও বলছি, রাজধানী ছেড়ে যাওয়ার সময় এখনই। কারণ আমরা তেহরানের শাসনব্যবস্থা ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখবো।”

এর মধ্যেই ইসরায়েল-ইরান সংঘাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ইরানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলের টানা হামলায় এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন, আহত হয়েছেন দুই শতাধিক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু...