মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

বিশেষ সংবাদ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এই দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদেরকেও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাও রক্ষা করতে হবে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশে সনাতনীদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চান।

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি দেশের সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনও প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যেকোনো ক্র্যাকডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যেকোনো দেশের সরকারের আইনের শাসনকেও সম্মান করতে হবে। আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকেও সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেয়া অব্যাহত রাখবো

পরে ওই সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রসঙ্গে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন বাংলাদেশের ইসকনের সাবেক নেতা। এছাড়াও, ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের (গোয়েন্দা সংস্থা) প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডও ইসকনের একজন সদস্য। চিন্ময় কৃষ্ণকে বেআইনিভাবে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনও আইনজীবীও তাাঁর পক্ষে দাড়াতে রাজি নয়, কারণ তার আইনজীবীকেও মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন?

উত্তরে পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই। কিন্তু আমি আবারও বলব, আমরা জোর দিয়ে যাচ্ছি, যারা অপরাধে অভিযুক্ত তাদেরকেও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাও রক্ষা করতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত হন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের...