শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জর্ডান-ইসরায়েল সীমান্তে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

জর্ডান-ইসরায়েল সীমান্তে ভারতের কেরালা রাজ্যের থোমাস গ্যাব্রিয়েল নামের এক ব্যক্তি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের কাছে এ তথ্য নিশ্চিত করেছে। খবর: হিন্দুস্তান টাইমস।

নিহত থোমাস গ্যাব্রিয়েল (৪৭) ভারতের কেরালার থুম্বা এলাকার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে থাকা এডিসন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে যান এবং পরে ভারতে ফেরত আসেন

জানা যায়, গ্যাব্রিয়েল ও এডিসন চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পর্যটক ভিসায় জর্ডান গিয়েছিলেন। গত ১০ ফেব্রুয়ারি তারা অবৈধভাবে জর্ডান-ইসরায়েল সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ওই সময় গ্যাব্রিয়েলের মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ দেশটির স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্যাব্রিয়েলের জর্ডান সফর বা ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা সম্পর্কে তার পরিবার কিছুই জানতেন না।

নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমে বলেন, গত ৯ ফেব্রুয়ারি গ্যাব্রিয়েল শেষবার তাদের সঙ্গে কথা বলেন। তখন তিনি তার পরিবারকে জানান, তারা নিরাপদে আছেন। তবে এর কিছুক্ষণ পর ফোন কেটে যায়। এরপর থেকে তার সঙ্গে তার পরিবারের আর যোগাযোগ হয়নি।

নিহতের পরিবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে গ্যাব্রিয়েলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন। ভারতীয় দূতাবাস গণমাধ্যমে জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং গ্যাব্রিয়েলের মরদেহটি দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...