নয়াদিল্লিতে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রিয়াজ হামিদুল্লাহ

বিশেষ সংবাদ

ভারতে নব-নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট তিনি এই পরিচয়পত্র হস্তান্তর করেন।

নিয়ম অনুযায়ী, যে কোনো দেশের হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। রিয়াজ হামিদুল্লাহও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেন।

গত ১৪ এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেন এই জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

তবে শুরুতে নির্ধারিত ছিল, ১৫ মে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করে ভারত সরকার। পরে নতুন তারিখ নির্ধারণ করে ২৯ মে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার রিয়াজ হামিদুল্লাহকে হাইকমিশনার হিসেবে মনোনয়ন দিয়ে ভারতের কাছে ‘এগ্রিমো’ পাঠায়। ভারত তা গ্রহণ করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের স্থায়ী মিশনে (নিউইয়র্ক ও দিল্লি) কাজ করেছেন তিনি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সচিবালয়ে বাংলাদেশ দপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কাঠমান্ডুতে। বর্তমানে তার চাকরির মেয়াদ রয়েছে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...