সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

পরীক্ষার খাতা দেড় মিনিট আগে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদ

পরীক্ষার খাতা দেড় মিনিট আগে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা। নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে কলেজের ভর্তি পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে মামলা করেছে। প্রত্যেক পরিক্ষার্থী সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ওয়ান (১৫ হাজার ৪০০ মার্কিন ডলার) দাবি করেছেন। আগামী বছর ফের এই ভর্তি পরীক্ষা দিতে এই পরিমাণ অর্থ খরচ হবে তাদের। কমপক্ষে ৩৯ জন শিক্ষার্থী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ মামলা করেছেন।

শিক্ষার্থীরা বলেন, কোরিয়ান বিষয়ের ওপর তাদের ১ম পরীক্ষা ছিল। এ দিন রাজধানী সিউলের ১টি পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ঘণ্টা বেজেছিল। শিক্ষার্থীরা তাৎক্ষণিক সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। তারপরও পরীক্ষক তাদের খাতা নিয়ে চলে যান। শিক্ষকরা পরের পরীক্ষা শুরুর আগেই নিজেদের ভুল শনাক্ত করেন।

শিক্ষার্থীরা জানিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির সময় শিক্ষার্থীদের ওই দেড় মিনিট সময় দিয়েছে পরিক্ষক।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই দেড় মিনেট সময়ে তারা শুধু উত্তরপত্রে দাগ টানতে পেরেছেন। শিক্ষার্থীদের কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।

বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, এ ঘটনায় শিক্ষার্থীরা এতটাই হতাশ হয়ে যায় যে, তারা বাকি পরীক্ষা গুলোতে মনোযোগ দিতে পারেনি। এমনকি কেউ কেউ হাল ছেড়ে বাড়ি চলে গেছেন।

শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেড় মিনিট আগে নেওয়ার বিষয়ে আইনজীবী কিম উ-সুক জানান, শিক্ষকদের এমন ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষার ওপর বিরূপ প্রভাব পড়েছে। অথচ কর্তৃপক্ষ সেজন্য ক্ষমা চায়নি শিক্ষার্থীদের কাছে।

২০২১ সালের ভর্তি পরীক্ষায় ২ মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগে মামলা করলে এই বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের ৭০ লক্ষ ওয়ান ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের ১টি আদালত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একসঙ্গে সারাদেশে নয়, প্রথম ধাপে অঞ্চলভেদে পাইলট প্রকল্প হিসেবে এই...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একসঙ্গে সারাদেশে নয়, প্রথম...

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।সোমবার (২৩ ফেব্রুয়ারি)...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায়...

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মিল্টন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে মো....