অন্বেষণ ডেস্ক :

গাজীপুরে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ আটক পাঁচ

বিশেষ সংবাদ

গাজীপুরে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ডিবি পুলিশ ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ পাঁচ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নগরীর বাসন থানাধীর নলজানী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতপারা এলাকার মো: শরীফ মিয়া (৩০) একই গ্রামের মো: মাজহারুল ইসলাম (২৪) ও মো: জিয়াউর রহমান (৪০), গাজীপুররে শ্রীপুর থানার আবদার বাজার এলাকার মো: এনামুল হক (২৪) এবং সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার মাঝারটেক এলাকার মো: খোরশেদ আলম নবী (৪২)।

গাজীপুরে ৭ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ আটকের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো: নাজির আহমেদ খান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাল নোট বেচা-কেনার সময় গোপন তথ্যের ভিত্তিতে বাসন থানার নলজানী এলাকার সুন্দরবন কুরিয়র সার্ভিসের সামনে থেকে জিয়াউর, এনামুল ও শরীফকে ৫১ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীঘরিচালা মুচিপাড়া এলাকা থেকে খোরশেদ আলম নবী ও মাজহারুলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ লক্ষ ৮৯ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...