অন্বেষণ ডেস্ক :

পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলা: নিহত ১০, আহত ৬

বিশেষ সংবাদ

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও ৬ সদস্য। পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি থানায় রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত স্থানীয সময় রাত তিনটার দিকে এই হামলার ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রায় ৩০ জন জঙ্গি প্রথমে স্নাইপার গান ব্যবহার করে থানার ৩ দিক থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং এরপর তারা থানায় প্রবেশ করে বলে পাকিস্তানের দারবান অঞ্চলের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। দারবানের উপ-পুলিশ সুপার মো: মালিক আনিস উল হাসান বলেন, থানার ভবনে প্রবেশ করার পর জঙ্গি সদস্যরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র ৩ দিন আগে পুলিশ স্টেশনে এই হামলার ঘটনা ঘটল। মূলত পাকিস্তানে জঙ্গিদের আক্রমণ অনেকটাই বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান এবং পাকিস্তারে সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এই ধরনের হামলা বেশ বেড়েছে

খাইবার-পাখতুনখাওয়া রাজ্যের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মো: আরশাদ হুসেন শাহ এই হামলার নিন্দা ও প্রতিবাদ করেছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সরকার শোকাহতদের সকল উপায়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত আটটার দিকে...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০)...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে।...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর...