বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেম নয়, মাংসপ্রিয় সৃজিতকে নিয়ে প্রাক্তন স্বস্তিকার খোলামেলা পরামর্শ

বিশেষ সংবাদ

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্পষ্টভাষী। প্রাক্তনদের নিয়েও তাঁর ভাবনার কথা প্রকাশে পিছপা হন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও শিরোনামে উঠে এলেন তিনি।

মুখ খুললেন প্রাক্তন প্রেমিক ও পরিচালক সৃজিত মুখার্জিকে নিযয়ে, তাও আবার তাঁর খাদ্যাভ্যাস ঘিরে!

ছবি : সংগৃহীত।

একসময় সৃজিতের সঙ্গে প্রেমে ছিলেন স্বস্তিকা। সেই সম্পর্কের রঙ এখন মুছে গেছে, জায়গা করে নিয়েছে বন্ধুত্ব। তবে এই বন্ধুত্বের জায়গা থেকেই পরিচালককে একটি জোরালো পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ছবি : সংগৃহীত।

স্বস্তিকা বলেন, “সৃজিতের সঙ্গে এত জায়গায় দেখা হয়েছে—ইভেন্টে, ছবির প্রমোশনে, শ্যুটিংয়ে বা ব্যক্তিগতভাবে—কিন্তু কখনও দেখিনি একটা ফল খেতে, শাকসবজি তো দূরের কথা। এমনকী ডালও নয়! শুধু মাংস খেতেই দেখেছি। সেটাও আবার প্রয়োজনের চেয়েও বেশি!”

তাঁর অভিযোগ, সকালের নাশতা থেকে শুরু করে রাতের খাবার—তিন বেলাতেই সৃজিত মাংসই খান। এমন খাদ্যাভ্যাস যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে কথাই মনে করিয়ে দিয়েছেন স্বস্তিকা।

ছবি : সংগৃহীত।

স্বস্তিকা আরও জানান, সৃজিতকে খুব একটা জল খেতেও দেখেননি তিনি। এত অনিয়মের ফলেই যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সেটা স্বাভাবিক বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর কথায়, “সৃজিত অসুস্থ না হলে বরং অবাক হতাম!”

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তবে সুস্থ হয়ে ফিরে এসেই আবারও মাংসের ছবি শেয়ার করেছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...