বিশ্বকাপজয়ী তারকা গেরসন ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেললেন

বিশেষ সংবাদ

বিশ্বকাপজয়ী তারকা গেরসন ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেলে দিয়েছেন। ব্রাজিলের সমর্থকদের জন্য গেরসনের নামটা বেশ পরিচিত। পেলের সাথে খেলে ১৯৭০-এর বিশ্বকাপও জিতেছিলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

অনেকের মতে, ১৯৭০-এর বিশ্বকাপে পেলের সমান ভূমিকা রেখেছিলেন গেরসন। সেই বিশ্বকাপজয়ী তারকা গেরসন এবার ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেলে দিলেন।

ব্রাজিলের জন্য বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। বিশকাপ বাছাইপর্বের শেষ ২টি ম্যাচে ১টিতে জয়ের বিপরীতে ১টি ম্যাচে হেরেছে। নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারে তারা। এরকম হারের পর সমর্থকদের মতোই হতাশ হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার গেরসন।

ক্যামেরার সামনে ব্রাজিল দলটিকে নিয়ে কথা বলতে গিয়ে দলের ফর্মেশন নিয়ে বেশ কড়া সমালোচনা করেছেন গেরসন। সেই সাথে প্রকাশ্যেই বর্তমান স্কোয়াড লেখা কাগজ ডাস্টবিনে ফেলে দিয়েছেন।

তখন গেরসন জানান, ‘এই দায় শুধু খেলোয়াড়দের, আর কারও না। আর যে ফর্মেশনে আমরা ব্রাজিল দলকে প্যারাগুয়ের বিপক্ষে দেখেছি, আমি সেটা এখানে ছুঁড়ে মারবো। আমি আর এই দলটি নিয়ে কোনও পরোয়াই করি না।’

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিল দলের বর্তমান সময়ের ফলাফলটা সবচেয়ে বাজে। ২০০৩-২০২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১টি ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচে হেরেছিলো ব্রাজিল দল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৮টি ম্যাচ খেলেই ৪টিতে হার। ২০২৬ এর বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে ৫ম স্থানে রয়েছে ব্রাজিল। আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের ৯ম ম্যাচ খেলবে দলটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মানুষের...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ লক্ষ্যে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও...