ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশেষ সংবাদ

ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজ সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও সেই অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেননি তিনি। খবর এনডিটিভি।

রবিন উথাপ্পার বিরুদ্ধে ২৩ লাখ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি দাবি করে বলেন, আমি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নই। কারণ যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি এখন আর সেই সংস্থার সঙ্গে আর যুক্ত নেই আমি অনেক আগেই ওই সংস্থা থেকে পদত্যাগ করেছি।

ভারতীয় গণমাধ্যমে রবিন উথাপ্পা বলেছেন, বেশ কয়েকে বছর আগে সেই দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি। ২০১৮-১৯ সালে আমাকে ওই প্রভিডেন্ট ফান্ডের ডিরেক্টর করা হয়েছিল। তখন আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। আমি ওই সংস্থাটির ডিরেক্টর হলেও সরাসরিভাবে কোনও সময়’ই সংস্থাটি’র কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ করি ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার কাছে সময় ছিল না। আমি আরও বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথাও আমি কোনও ভূমিকা পালন করিনি।

তিনি আরও বলেছেন, ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ করেছিলাম, তা এখনও আমি ফেরত পাইনি। এ কারণে আমি নিজেই ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলাম। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে আদালতে। কয়েক বছর আগে পিএফ-এর ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...