বগুড়ার শেরপুরে ১০ দলের লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে স্থানীয় সাবেক ও প্রবীণ ক্রিকেটারদের এক মিলনমেলার মধ্য দিয়ে শুরু হয়েছে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (২২ মার্চ) সকাল ৯টায় শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১০টি দলের অংশগ্রহণে এই জমজমাট আসরের উদ্বোধন করেন ডা. আমিরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, ২০০০ সালের আগে ও পরে শেরপুর উপজেলার ডিজে হাইস্কুল মাঠ, কলেজ মাঠ, মাদ্রাসা মাঠ এবং মহিপুরের ভাটার মাঠসহ বিভিন্ন মাঠ যারা নিজেদের খেলায় মাতিয়ে রাখতেন, মূলত সেইসব পুরনো ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাওয়ার লিজেন্ড ক্লাব এবং রয়েল ভেটেরান্স ওয়ারিয়র্স। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ৮টি দল হলো, গোল্ডেন লিজেন্ডস, থান্ডার মাস্টার্স, এলিট টাইটান, সুপার কিংস লিজেন্ডস, প্লাটিনাম স্ট্রাইকার্স, সুপ্রিম লিজেন্ডস, ভিনটেজ ওয়ারিওর্স এবং লিগেসি গ্লাডিয়েটর্স।

শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাবেক খেলোয়াড়রা।  ছবি: সংগৃহীত।
শেরপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাবেক খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত।

টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে অংশ নেন স্থানীয় পরিচিত মুখ ডা. ইকবাল হোসেন সনি, সজিব দাস সাজু, আপেল আশকারি, প্রিন্স মাহমুদ, সোহেল রানা, মেহেদী হাসান চন্দন, বাবু, রুমেন আলী, মামুনুর রশিদ আপেল, লাভলু বারি, কানন আহসান, আরিফুর শুভ, ডন, লাম, মাসুম, রাশেদুল হক, রাজন, বিদ্যুৎ, সবুজ, জনি, আরাফাত, স্বাধীন, শিশির, অমিত কুন্ডু, প্রদীপসহ বিভিন্ন বয়সী খেলোয়াড়রা। দীর্ঘদিন পর পুরনো সাথীদের পেয়ে খেলোয়াড়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে দলগুলোর প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার উত্তীর্ণ দলগুলোকে নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সাজ সাজ রব বিরাজ করছে বগুড়ায়। সর্বশেষ আগামীকাল বৃহস্পতিবার (৭...

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

অন্বেষণ ডেস্ক : মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামের এক যুবককে মারধরের পর তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে)...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সাজ সাজ রব বিরাজ...

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

অন্বেষণ ডেস্ক : মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামের এক যুবককে মারধরের পর তার ঝুলন্ত লাশ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা...

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময়...

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর প্লাজা মার্কেটে দেবদূত ইলেকট্রনিক্স -এর...

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির...