অন্বেষণ ডেস্ক :

ভারতের জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৩৬

বিশেষ সংবাদ

ভারতের জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৯ জন। প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে ভারতের জম্মু-কাশ্মীরে ডোডা জেলায় এ দুর্ঘটনা ঘটে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানান, জাতীয় সড়ক দিয়ে গমনকারী বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল। ডোডার একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসের চাকা পিছলে যায়। এ সময় বাসটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ দুর্ঘটনার খবরে গভীরভাবে শোক প্রকাশ করে বলেছেন, ডোডায় মর্মান্তিক একটি বাস দুর্ঘটনা ঘটেছে। এ প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন ও অন্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মীরের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় কতগুলো মূল্যবান প্রাণ চলে যাওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। যেখানে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছি।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও তাদের প্রতি শোক প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...