ভারতের দখলে থাকা ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

বিশেষ সংবাদ

কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে পদ্মায় ভাঙনের পর ভারতের দখলে থাকা প্রায় ২০০ একর জমি ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশের জমির মালিকরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলার সীমান্তে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিবদমান ২০০ একর জমি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।

জানা যায়, দুপুরে বিএসএফের আহ্বানে ভারত ও বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর এলাকার বিওপির সীমান্ত পিলার ১৫২/৭-এস থেকে প্রায় ১৫০ গজে অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিবদমান জমি সম্পর্কে পর্যালোচনা করা হয়। এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করা এবং মাদকদ্রব্য পাচার রোধে গুরুত্বারোপ করা হয়।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো: মাহবুব মুর্শেদ রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের দখলে থাকা বিবদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০-এস এলাকায় দুই দেশের সার্ভেয়ার এবং বিজিবি-বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা অনুযায়ী, বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪০ একর বিদ্যমান আছে।

এই জমি আগামী অক্টোবর সাসে সুবিধাজনক সময়ে দুই দেশের সার্ভেয়ার এবং বিজিবি-বিএসএফের উপিস্থিতিতে জমির প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে। এতে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন।

এ সময় সীমান্তের অন্যান্য বিষয় নিয়েও পর্যালোচনা হয়, যেমন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা বন্ধ করতে হবে, ভারত হতে বিভিন্ন রকমের মাদক ও নিষিদ্ধ পণ্য বাংলাদেশের ভিতের প্রবেশ না করা, এ দেশের নিরীহ নাগরিককে সীমান্ত থেকে আটক না করা এবং আসন্ন দূর্গাপূজায় সীমান্তবর্তী মানুষ যেন অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে বিষয়েও আলোচনা করা হয়।

এই সাক্ষাতে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৪৬ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিক্রম দেব সিং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন। এ আলোচনা শেষে দুই দেশের শান্তি এবং কল্যাণ কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জেরে...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র রাস্তা দখল হয়ে যাওয়ায় একটি গ্রামের মানুষ কার্যত অবরুদ্ধ...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের...

স্বাগত ১৪৩৩: বর্ষবরণে সাজ সাজ রব বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় বাণীকে হৃদয়ে ধারণ করে...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮)...