ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত, আহত ৪৬: পাক সেনাবাহিনী

বিশেষ সংবাদ

ভারতের বিমান হামলায় পাকিস্তানে প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন অন্তত ৪৬ জন। বুধবার (৭ মে) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআরের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আইএসপিআরের তথ্যমতে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলার আহমেদপুর ইস্ট এলাকায়। সেখানে দুই শিশু, সাত নারী ও চার পুরুষসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।

এ ছাড়া আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোতলিতেও বোমাবর্ষণ চালানো হয়। মুজাফফরাবাদের উপকণ্ঠে অবস্থিত বিলাল মসজিদে হামলায় মারা গেছেন তিনজন। আহত হয়েছেন দুজন শিশু—একজন মেয়ে ও একজন ছেলে।

কোতলিতে আব্বাস মসজিদে হামলায় নিহত হন ১৬ ও ১৮ বছর বয়সী এক কিশোরী ও এক কিশোর। সেখানে আহত হয়েছেন এক নারী ও তাঁর মেয়ে।

আইএসপিআর মহাপরিচালক জানান, শিয়ালকোট ও শাকরগড়ে হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শাকরগড়ের একটি ডিসপেনসারিতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে

এ ছাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে আরও পাঁচজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন মাত্র পাঁচ বছরের শিশু।

আইএসপিআরের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘এই হামলা মোদি সরকারের হিন্দুত্ববাদী ও উগ্র জাতীয়তাবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। তারা পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

বগুড়া-৬ সংসদীয় আসন ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে...

অস্ট্রেলিয়ায় মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল

মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। বিতর্কিত বক্তব্যের অভিযোগে তার ভিসা বাতিল করেছে...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের...