ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

ভারতে ফের হু হু করে করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। দীর্ঘ সময়ের শান্ত পর্বের পর হঠাৎ করে সংক্রমণ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৬৯ জন।

শনিবার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। এই হিসাব আগের মাসগুলোর তুলনায় অনেকটাই বেশি। কারণ চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি কেরালায় শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। যদিও অধিকাংশ রোগী বাড়িতেই চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এই বাড়তি সংক্রমণের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা কিংবা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের আলাদাভাবে নজরদারিতে রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়, যা পরে কোভিড-১৯ নামে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই মহামারি থামিয়ে দিয়েছিল পুরো বিশ্বের গতি। বর্তমানে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও একে পুরোপুরি অবহেলা করার সুযোগ নেই—বিশেষজ্ঞদের মতে, এখনই সময় সাবধান হওয়ার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...