শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি: আল জাজিরাকে ড. ইউনূস

বিশেষ সংবাদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে মোদি সাফ জানিয়ে দেন, তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার ‘টক টু আল–জাজিরা’ অনুষ্ঠানে সম্প্রচারিত সাক্ষাৎকারে ড. ইউনূস এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি ‘মুহাম্মদ ইউনূস: বাংলাদেশে সত্যিকারের সংস্কার, নাকি শুধু নতুন শাসক শ্রেণি?’ শিরোনামে প্রকাশিত হয়েছে

সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তার বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে মোদিকে অবগত করেন। জবাবে মোদি বলেন, “ভারত এমন একটি দেশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। তাই হাসিনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

ড. ইউনূস আরও বলেন, “আমি মোদিকে জানিয়েছি, যদি তিনি হাসিনাকে রাখতেই চান, তাহলে আমি হয়তো তা মেনে নিতে পারবো না। তবে অন্তত তার প্রকাশ্য মন্তব্য বন্ধ হওয়া উচিত, কারণ তা আমাদের জন্য বড় সমস্যা সৃষ্টি করছে।”

এছাড়া সাক্ষাৎকারে তিনি জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে। ইউনূস দাবি করেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া মে মাসের শুরুতেই শুরু হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...