অন্বেষণ ডেস্ক :

২৮টি দেশের নাগরিক ভিসা ছাড়াই ইরানে প্রবেশ করতে পারবে

বিশেষ সংবাদ

পর্যটন খাতে আয় বাড়াতে এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে ২৮টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এমন সুবিধা শুধু আকাশপথে ইরানে প্রবেশকারীদের জন্যই প্রযোজ্য হবে। তবে স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন দেশটি। রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ইরানে প্রবেশ করতে পারবেন এই ২৮টি দেশের নাগরিকরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে

প্রতিবেদন অনুসারে, ভিসা ছাড়াই যেসব দেশ এ সুবিধা পাবে তা হলো, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কিউবা, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, মৌরিতানিয়া, তিউনিসিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেক্সিকো, মরিশাস, সেশেলস, ব্রাজিল, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও বেলারুশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় এবং প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানান, তালিকায় থাকা দেশগুলো নাগরিকরা পর্যটক হিসেবে আকাশপথে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার এক নতুন ভিসানীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে করে ইরানে পৌঁছালে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে আসলে ভিসা করতে হবে তাদের।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...